কুষ্টিয়ায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৭ পিএম
-
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা আফিয়া মাসুমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে আইন লঙ্ঘনের দায়ে ২টি মামলা দায়ের করে ৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
একই সঙ্গে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ লঙ্ঘন এবং হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৩টি মামলা দায়ের করে ২,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুষ্টিয়ার পরিদর্শক (প্রসিকিউটর) নাসরিন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন