নাটোরে আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম
-
ছবি: সংগৃহীত
এবার নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ছাতারভাগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে একদল ব্যক্তি হঠাৎ করে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে প্রবেশ করে সেখানে থাকা আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল, দলীয় নেতাকর্মীদের ছবি ও ব্যানার ক্ষতিগ্রস্ত হয়।
৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব বলেন, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মোকলেসুর রহমান, কাসেমসহ আরও কয়েকজন বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন