রায়পুরে পিকআপের ধাক্কায় শিশু নিহত
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে পিকআপ ভ্যানের ধাক্কায় সাইমুন হোসেন (৯) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের আসকল সর্দার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইমন, চর আবাবিল এলাকার জামাল সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাইমুন রাস্তার পাশে হাটছিল। ঘটনার সময় একটি দ্রুত গতির পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তার মাথায় গুরুতর জখম হয়৷ আহত সাইমুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পিকআপ নিয়ে চালক পালিয়ে যায়৷
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, দুর্ঘটনার পর শিশুটিকে হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন