জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপিসহ বিভিন্ন দল থেকে ৩৫০ জন জামায়াতে যোগ দিয়েছেন। এরমধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত নাজিম উদ্দিন আহমের ভাই রিয়াজ উদ্দিন রাজনও রয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়জিত অনুষ্ঠানে যোগদানকৃতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। যোগদান অনুষ্ঠান থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শাপলা কলি প্রার্থীর পক্ষে গণমিছিল করা হয়৷ মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন এনসপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটওয়ারী, রামগঞ্জ পৌর জামায়াতের আমীর হাসান মাহমুদ বান্নাহ প্রমুখ।
এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, বিএনপির নেতাকর্মীরা দলে দলে ১১ দলীয় জোটে যোগ দিচ্ছেন। ভোটের দিনও শাপলা কলিতে ভোট দিয়ে হাজার হাজার বিএনপির লোক আমাদের সঙ্গে যোগ দিবেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন