বিএনপি ও ইসলামী আন্দোলনের শতাধিক সাবেক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম
-
ছবি: সংগৃহীত
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হাতিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
অনুষ্ঠানে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জানা গেছে, দীর্ঘদিন বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থাকা এসব নেতাকর্মী জামায়াতে ইসলামী’র নীতি ও আদর্শের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দলটিতে যোগদানের সিদ্ধান্ত নেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: হাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিউর রহমান ও আব্দুল হাকিম, ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি সুমন মিয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল হোসেন সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক ইউনিয়ন সভাপতি নুর মোহাম্মদ আলী, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল হোসেন, কর্মী নবাব আলী, এরশাদুল হকসহ শতাধিক নেতাকর্মী।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এর আগেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিচ্ছিন্নভাবে জামায়াতে ইসলামীতে যোগদানের খবর পাওয়া গেছে।
যোগদানকারী কয়েকজন নেতাকর্মী জানান, দীর্ঘ চিন্তাভাবনার পর তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাদের মতে, ইসলামী আদর্শভিত্তিক নৈতিক রাজনীতির মাধ্যমে দলটি দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে।
ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণসহ নানা বয়সী মানুষের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে। এটি সংগঠনের শক্তিকে আরও সুদৃঢ় করবে।” তিনি সকলকে সঙ্গে নিয়ে ‘ইনসাফের উলিপুর’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন