লক্ষ্মীপুরে অস্ত্র-গোলাবারুদসহ দুই যুবক আটক
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিবেদক: লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত মো. ইমরান ও মো. সজিব নামে দুই যুবক আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন আরমান হাবিব অপু বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল বুধবার রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর আলেয়াপুরের সীমানাবর্তী এলাকায় অভিযান চালিয় ওই দুই অস্ত্রধারীকে আটক করে যৌথবাহিনী।
জানা গেছে, আটক ইমরান চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে ও সজিব নোয়াখালীর আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে।
এদিকে সেনাবাহিনী জানায়, আটকদের কাছে থেকে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ৪টি খালি কার্তুজ, ৪টি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, ২টি ককটেল, ১টি দেশীয় অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়। আটক ইমরান হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। উদ্ধারকৃত আলামতসহ আটকদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সেনাবাহিনীর ক্যাপ্টেন আরমান হাবিব অপু ও লেফটেন্যান্ট আবিদ করিম শাহরিয়ারের নেতৃত্বে অভিযানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের টহল দল অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন