কটিয়াদীতে জামায়াতের নির্বাচনী জনসভায় ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
কিশোরগঞ্জ (কটিয়াদী) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কটিয়াদীতে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওঃ শফিকুল ইসলাম মোড়লের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।
নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে কটিয়াদী উপজেলা জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যম ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ নাজমুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মোঃ সাইফুল্লাহ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওঃ মুহাম্মদ ইউসুফ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফাইজুল হক উজ্জ্বল, কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, জেলা ইউনিট সদস্য ও সাবেক উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে দলীয়ভাবে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরার পাশাপাশি জনসভা সফল করার ক্ষেত্রে দলীয়ভাবে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন