পঞ্চগড়ে ধানের শীষের প্রার্থীর সঙ্গে চেম্বার অব কমার্সের মতবিনিময়
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পঞ্চগড়: পঞ্চগড়ে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর সঙ্গে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ব্যবসায়ীদের ‘উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আবু হিরণ, সহসভাপতি আব্দুস সামাদ পুলক, ট্রেজার শফিউজ্জামান পাটোয়ারী রুবেল,পরিচালক রেজাউল করিম রেজা, এটিএম কামরুজ্জামান শাহানশাহ, রাউজুল করিম, হারুন অর রশিদ বাবু, হায়াতুন আলম, নুরুজ্জামান বাবু, আবু দাউদ প্রধানসহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের অন্যান্য সদস্যরা।
সভায় ব্যারিস্টার নওশাদ জমির বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সক্ষমতা বৃদ্ধি, ব্যবসায়ীদের উন্নয়ন এবং বেকার যুবকদের জন্য কারিগরি ও ভাষাগত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। এতে দেশি-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।
অনুষ্ঠানে পরিকল্পিত উন্নয়নে অংশগ্রহণ হোক সবার স্লোগানকে সামনে রেখে জেলার ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান সম্প্রসারণে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন