রূপগঞ্জে দু'গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১১:১৫ এএম
-
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় সংঘর্ষটি ঘটে।
নিহত আজাহার কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি দলীয় উঠান বৈঠকে নামের তালিকা আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় আজাহার গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, নিহতের পরিবার অথবা দলীয়ভাবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন