নীলফামারীতে বিএনপি ছেড়ে অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪১ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নীলফামারী প্রতিবেদক: নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। টুপামারী ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী পথসভায় বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতিসহ প্রায় ৫০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
নীলফামারী–২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফের হাতে ফুলের তোড়া দিয়ে তারা যোগদান সম্পন্ন করেন।
টুপামারী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপি সভাপতি শহিদুল ইসলাম যোগদানের কারণ ব্যাখ্যা করে বলেন, “৫ আগস্ট-পরবর্তী সময়ে বিএনপির কাছ থেকে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। বিশেষ করে গণভোটের পক্ষে স্পষ্ট অবস্থান না নেওয়া, গণভোটে ‘হ্যাঁ’ বলার পক্ষে না থাকা এবং চলমান বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে হতাশ হয়ে আমি আমার কর্মী-সমর্থকদের নিয়ে জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।”
যোগদানকারী উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন টুপামারী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি শহিদুল ইসলামসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, দেশ ও জাতির কল্যাণে ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন এবং আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে সক্রিয়ভাবে কাজ করবেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন