তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে : নাহিদ ইসলাম
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:৫২ এএম
-
লক্ষ্মীপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, একটি দল অন্য সকল দলকে বিলুপ্ত করে নিজের পেটের ভেতর নিয়ে নিয়েছে। সেই দলের শীর্ষ নেতা তার প্রথম জনসভা শুরু করেছেন সমালোচনা দিয়ে। বলা হচ্ছে তাহাজ্জুদের পরে ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে। তাহাজ্জুদের পর তারা সীল মারার পরিকল্পনা করছে। ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করছে। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র রুখে দিবে।
এনসিপির মুখপাত্র ও ঢাকা-১০ আসনের প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেছে 'শেখ হাসিনা পালিয়ে আমাদেরকে বিপদে পেলে রেখেছে'। তার এই লজ্জাজনক বক্তব্যে প্রমাণ করে, তার এই লজ্জাজনক বক্তব্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি, কেন ১৭ বছর শেখ হাসিনাকে এ দেশ থেকে তাড়ানো সম্ভব হয়নি। ফ্যাসিবাদ বিরোধীতার নামে বিভিন্ন দলে ফ্যাসিস্টের দোসররা থেকে গেছে, তাদের কারণে, তাদের ইন্টারনাল বোঝাপড়ার কারণে বাংলাদেশের মানুষ ১৭ বছর মুক্তি পায়নি।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের পদযাত্রা কর্মসূতি বক্তব্যকালে তারা এসব কথা বলেন।
এসময় বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহবায়ক ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের শাপলা কলির প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটওয়ারী ও রামগঞ্জ পৌর জামায়াতের আমীর হাসান আল বান্নাহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন