মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে নির্বাচনী প্রচারণা শুরু করল কমিউনিস্ট পার্টি
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:২০ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
ঝিনাইদহে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা উদ্বোধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি।
বৃহস্পতিবার(২২ জানুয়ারি) দুপুরে শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন দলটির ঝিনাইদহ - ২ আসনের সংসদ সদস্য প্রার্থী আবু তোয়াব অপু এ সময় আরও উপস্থিত ছিলেন সিপিবি ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি স্বপন বাগচী, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কাজী রুহুল আমিন, জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী ফারুক, তোফাজ্জেল হোসেন লস্কর, জেলা কমিটির সদস্য আরিফুল ইসলাম মিটুল ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ সহ আরও অনেকে।
এ সময় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ঝিনাইদহ-২ আসনের প্রার্থী আবু তোয়াব অপু তার নির্বাচনি ইশতেহার তুলে ধরেন এবং পরবর্তীতে
চুয়াডাঙ্গা স্টান্ডে নির্বাচনি জনসংযোগ করেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন