লক্ষ্মীপুরে পুকুরে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:০২ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিবেদন: লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অচেনা যুবকের পরিচয় জানাতে পারেনি কেউ।
এর আগে দুপুরে ভবানীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরমনসা গ্রামের শাহজাহান ডাক্তার বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পুকুরে ডুবে থাকা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে ওই যুবককে কেউ চিনতে পারেনি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, মৃত ব্যক্তি অজ্ঞাত। তার মরদেহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন