ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে নিজাম উদ্দিন কিং নামে এক প্রতারক আটক
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে নিজাম উদ্দিন কিং নামে একজনকে দালাল আইন দন্ডবিধি ১৮৬০ এ একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড করা হয়েছে। অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
জানা যায়,বুধবার(১৪ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদের সাথে একটি জমি অধিগ্রহণ বিষয়ে আলাপ করতে আসে নিজাম উদ্দিন কিং নামে এক ব্যক্তি এবং এক পর্যায়ে তিনি কিছু সন্দেহমূলক আচরণ করেন। এমতাবস্থায় তাকে জিজ্ঞেসাবাদ শুরু করা হয় এবং তার কাছে দালালি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যায়। জানা যায় নিজাম উদ্দিন কিং কালীগঞ্জের ফরাসপুরের মোমিনুর রহমান নামে এক ব্যক্তির জমি অধিগ্রহণের দালালি করতে আসেন বলেও জানা যায়।
পরবর্তীতে ঝিনাইদহ জেলা ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের মোবাইল কোর্টে নিজাম উদ্দিন কিং কে এক মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করে।নিজাম উদ্দীন কিং চট্টগ্রামের সীতাকুণ্ডের মৃত খায়রুজ্জামানের ছেলে এবং এর সাথে সংশ্লিষ্ট কাজী বুলবুল,মতিয়ার,লিটু নামে তিনজনকে মুচলেকা নিয়ে সাধারণ ক্ষমা করে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, নিজাম উদ্দিন কিং নামে একজন ব্যক্তি জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের জন্য আসে তবে যার জমি তার সাথে নিজাম উদ্দিন কিং এর কোন সম্পর্ক নেই। এমনি নিজাম উদ্দিন কিং এর বাড়িও এই জেলায় না এবংতিনি ক্ষতিগ্রস্থও না। এমন অবস্থায় সন্দেহ বসত তাকে জিজ্ঞেসাবাদ করা হয় এবং নিজাম উদ্দিন কিং একজন প্রতারক এটি প্রমাণ হয়।আর এ কারণেই তার বিরুদ্ধে দালাল আইন অনুযায়ী দন্ডবিধি ১৮৬০ এর ধারায় পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন