নোয়াখালীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ এএম
-
ছবি: সংগৃহীত
নোয়াখালীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা জামে মসজিদে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি গিয়াস উদ্দিন খোকন, সহ-সভাপতি সুলতান মাহমুদ পলাশ, নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সদস্য এনাম ও মো. বেলালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল শেষে মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন