শেরপুরের সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ এএম
-
ছবি: সংগৃহীত
শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশা চাপায় আরিয়ান হাসান নামে চার বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনা ঘটে শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার গোল্লারপাড় বটগাইচ্ছা ব্রিজ এলাকায়, শেরপুর-নালিতাবাড়ী সড়কে। নিহত আরিয়ান পশ্চিম কাপাশিয়া গ্রামের মেহেদী হাসানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আরিয়ান তার মা অন্তরার সঙ্গে খালার বাড়ি বেড়াতে যাচ্ছিল। অটোরিকশা থেকে মায়ের হাত ধরে নামার সময় অপর একটি বেপরোয়া গতির অটোরিকশা তাকে চাপা দেয়। গুরুতর আহত আরিয়ানকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারহানা মুমু তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান নিশ্চিত করেছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন