আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলা
কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:৫৩ এএম
-
ছবি: সংগৃহীত
সাবেক সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শিপু মৃত্যুবরণ করেছেন। রবিবার (৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ তে বন্দি ছিলেন।
মৃত শহিদুল ইসলাম শিপু (৫৪) গাজীপুরের টঙ্গীর গোপালপুর এলাকার ঠিকাদার মো. রফিক উদ্দিনের ছেলে।
কারাগারের জেলার মো. আবুল হোসেন জানান, শিপু দীর্ঘদিন ধরে নানান রোগে ভুগছিলেন। সকালে তিনি কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, শিপু গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শ্রমিক নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০০৪ সালে আহসানউল্লাহ মাস্টার খুন হলে গ্রেপ্তার হন শিপু। তারপর থেকে তিনি ওই কারাগারে বন্দি ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন