রাশেদ খানকে আসন ছেড়ে দেওয়ায় কালীগঞ্জ বিএনপির বিক্ষোভ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ এএম
-
ছবি: সংগৃহীত
ঝিনাইদহ প্রতিনিধি: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসন ছেড়ে দেওয়ায় তাৎক্ষণিক বিক্ষোভ করেছেন কালীগঞ্জ বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানা রোডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পরে থানা রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৭ বছর কালীগঞ্জে যারা বিএনপির হাল ধরেছিল, তাদের মধ্য থেকে মনোনয়ন না দিয়ে বহিরাগত ব্যক্তিকে আসন ছেড়ে দিয়েছে বিএনপি। দলীয় নেতাকর্মীদের মনোনয়ন দেওয়া হয়নি। রাশেদ খান এই এলাকার ভোটার না। তাকে মনোনয়ন দিয়ে দল তৃণমূল নেতাকর্মীদের আকাঙ্খার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এমন সিদ্ধান্তে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন