ওসমান হাদি মৃত্যুর খবরে কুষ্টিয়ায় বিক্ষোভ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ পিএম
-
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদি মৃত্যুর খবরে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করছে ছাত্র-জনতা।এরপরে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা।
বৃহস্পতিবার রাত ১১টার পর শহরের বড়বাজার এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মজমপুরে জড়ো হয়। এসময় কুষ্টিয়া-ঝিনাইদহ ও ঈশ্বরদী মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।
বিক্ষোভকারীরা ভারত ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা শরীফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। বিক্ষোভকারীদের সড়ক অবরোধের কারণে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে,এতে যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছায়। পরে বিক্ষোভ শেষে কর্মসূচি প্রত্যাহার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন