বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফিরল ৭ দিন পর
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ এএম
-
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অধীন জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত শহিদুল ইসলাম শহীদের লাশ এক সপ্তাহ পর ফেরৎ দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী।
শনিবার দুপুরে সীমান্ত পিলার ৬৪-এমপি এর নিকট বিজিবি-বিএসএফ’র উপস্থিতিতে ভারতীয় পুলিশ জীবননগর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে। ভারতের টুঙ্গী বিএসএফ ক্যাম্পের সদস্যদের উপস্থিতিতে লাশটি সনাক্ত করার পর তা গ্রহন করেন নিহত শহীদের পিতা মোঃ লস্কর আলী মালিতা, ছোট ভাই মোঃ রুহুল আমিন, সীমান্ত ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মোছাঃ শাহিনা খাতুন ও ইউপি মেম্বার মোঃ সাইফুল ইসলাম পাকু ।
শনিবার বিকালে মহেশপুর ৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ নভেম্বর মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭০, এমপি হতে ২০০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করলে টুঙ্গি বিএসএফ ক্যাম্পের সদস্যরা শহীদকে গুলি চালিয়ে হত্যা করে।
এ ঘটনায় ৩০ নভেম্বর বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকে বাংলাদেশের তরফ থেকে নিরস্ত্র বাংলাদেশী নাগরিকদের ওপর গুলি চালানোর তীব্র প্রতিবাদ জানান মহেশপুর ৫৮ বিজিবি।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন