প্রতীক দেখে ভোট দেওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে: মাহফুজ রহমান
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
সিরাজগঞ্জ প্রতিনিধি: গণঅধিকার পরিষদ মনোনীত সিরাজগঞ্জ–২ (সদর–কামারখন্দ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাহফুজ রহমান (শামীম) বলেছেন, প্রতীক দেখে ভোট দেওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আজকের জেনারেশন মার্কায় বিশ্বাসী না; যোগ্যতায় বিশ্বাসী। শুক্রবার বিকেলে মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ শেষে সিরাজগঞ্জ সদরের পৌর মুক্তমঞ্চে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অতীতের ভুলগুলো থেকে বের হয়ে নতুন রাজনৈতিক ধারা তৈরির চেষ্টা করছে গণঅধিকার পরিষদ। ‘নতুনদের ছাড়া দেশ সামনে এগোবে না। পুরোনো রাজনৈতিক ধারা ভেঙে আমাদের নতুনভাবে পথচলা শুরু করতে হবে। এই নতুন যুগে আপনারাই অগ্রসৈনিক। আপনাদের ওপরই জাতির ভরসা।
মাহফুজর রহমান (শামীম) বলেন, দেশে দলীয় ক্যাডারনির্ভর একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে, যা দিয়ে সুষ্ঠু প্রশাসন বা আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। ‘আমরা ক্যাডারনির্ভর রাজনৈতিক সংস্কৃতি ভেঙে সাম্য ও স্বাধীনতার ভিত্তিতে নতুন পথ তৈরি করতে চাই। এখানে যুব সমাজসহ অন্যদের প্রতিও আমার ম্যাসেস থাকবে। আপনারা এই পরিবর্তনকে স্বাগত জানান। এই পরিবর্তনকে সামনে নিতে হলে, ভোট জোয়ার রাজনৈতিক থেকে বের হয়ে আপনারা আধুনিক বাংলাদেশ তৈরী করার জন্য মাঠে নামুন।
সিনিয়র সিটিজেনদের উদ্দেশে তিনি বলেন, ‘পঞ্চাশ–বাহান্ন বছরে পরিবর্তন আনতে পারেননি বলে আপনাদের ওপর পূর্ণ ভরসা করতে পারছি না। তবে আপনাদের অভিজ্ঞতার প্রতি আমাদের সম্মান রয়েছে। আপনাদের অভিজ্ঞতাকে আমরা শেয়ার করবো।কিন্তু আমরা সেই অভিজ্ঞতাকে নতুনদের নিয়ে, নতুন যুব সমাজকে নিয়ে দেশ বিনির্মাণ করতে চাই। যেখানে সাম্য, মর্যাদা, গণতন্ত্র প্রাধান্য পাবে। যে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। এর আগে সিরাজগঞ্জের সায়দাবাদ থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়ে কড্ডার মোড়, রামগাতি হয়ে শহরে প্রবেশ করে। পথে বিভিন্ন স্থানে নেতাকর্মী ও স্থানীয়রা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আব্দুল মোমিন ফয়সাল, সদর উপজেলার আহ্বায়ক তরিকুল ইসলাম ও সদস্যসচিব আরিফ সরকার, কামারখন্দ উপজেলার আহ্বায়ক আনিস হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন