জামালপুরে আগুনে পুড়ল জামায়াত নেতার বাড়ি
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:০০ এএম
-
ছবি: সংগৃহীত
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জামায়াত নেতার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি পরাগ আহমেদের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি পরাগ আহমেদ বলেন, ‘দুপুর ২টার দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারিনি। ধারণা করা যাচ্ছে ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগার ঘটনা ঘটেছে।’
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের স্টেশন থেকে ঘটনাস্থল খুব কাছে হওয়ায় ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ততক্ষণে বাসা ও ২ রুমের ভেতরে থাকা সব আসবাবপত্র পুড়ে গেছে।’
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন