জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা ‘জামাই আদরে’ থাকবে: শ্রী লক্ষ্মীকান্ত
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ এএম
-
ছবি: সংগৃহীত
দিনাজপুরের নবাবগঞ্জের বিনোদনগর ইউনিয়ন অমুসলিম শাখার দায়িত্বশীল শ্রী লক্ষ্মীকান্ত বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে হিন্দুরা এ দেশে জামাই আদরে থাকবে।
শনিবার (২৯ নভেম্বর) রাতে নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের ভোটারপাড়া মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের প্রার্থী কেন্দ্রীয় শূরা সদস্য আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে শ্রী লক্ষ্মীকান্ত বলেন, অনেকেই বলে জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের এ দেশে স্থান হবে না। যারা এরকম কথা বলে তাদের বলি, জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে হিন্দুরা জামাই আদরে থাকবে। হিন্দুদের কিঞ্চিৎ পরিমাণ ক্ষতি হবে না।
তিনি তার দাবির সমর্থনে বলেন: গত সরকারের আমলে অনেক মন্দির ভাঙা হয়েছে, অনেক প্রতিমা ভাঙা হয়েছে। গত দুই বছরে দুই দুর্গাপূজায় কোনো প্রতিমা ভাঙা হয়নি। তাই আমি মনে করি জামায়াত যদি ক্ষমতায় আসে হিন্দু ভাইদের ইঞ্চি পরিমাণ ক্ষতি হবে না। তার কারণ বাংলাদেশে হিন্দুরা নিরাপদ একমাত্র জামায়াতের কাছে।"শ্রী লক্ষ্মীকান্ত হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের কাছেই জামায়াতকে রাজনৈতিক সমর্থন দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, "আমরা হিন্দু হয়ে যদি ইসলামকে সাপোর্ট করি, তাহলে আপনারা মুসলমান হয়ে ইসলামকে কেন সাপোর্ট করবেন না।"তিনি জানান, তারা প্রতিদিন ১৫ জন ৫টি মোটরসাইকেল নিয়ে বের হয়ে সারা দিনে ৭৫টা ভোট কালেকশন করেন। তিনি বলেন, “আমরা যদি হিন্দু হয়ে দিন গেলে ৭৫ ভোট কালেকশন করি ইসলামের জন্য, আপনাদের সাপোর্ট করতে হবে পাঁচভাগ।”
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন