কুষ্টিয়ায় মহাসড়কে জামায়াত প্রার্থী সমাবেশ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১১:৩৯ পিএম
-
ছবি: সংগৃহীত
কুষ্টিয়া–৪ (কুমারখালী–খোকসা) আসনে গণমিছিল ও সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আফজাল হোসাইন। শনিবার সকালে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন এলাকা ঘুরে পৌর টার্মিনাল এলাকায় এসে সমাবেশে পরিণত হয়। এতে প্রায় এক ঘণ্টা কুষ্টিয়া–রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের একটি লেনে যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে কুমারখালীর তরুণ মোড় থেকে ৫-৭ হাজার নেতাকর্মীর মিছিলটি বের করা হয়। খোকন মোড়, হল বাজার, গণ মোড় হয়ে কুমারখালী পৌর টার্মিনালে এসে শেষ হয় সেই মিছিল। দুই লেনবিশিষ্ট আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশের সড়ক আটকে সমাবেশ করেন তারা।
সমাবেশস্থলের আশপাশের বাসিন্দারা বলেন, শনিবার সাপ্তাহিক হাট থাকায় জামায়াতের গণমিছিল শহরে যানজট ও ভোগান্তি সৃষ্টি করেছে। মহাসড়কের এক পাশ বন্ধ থাকায় পথচারীরাও সমস্যা পড়েছেন।
কর্মসূচির কারণে জনদুর্ভোগের বিষয়ে প্রশ্ন করলে জামায়াত প্রার্থী আফজাল হোসাইন বলেন, ‘দেশে যখন হরতাল চলেছে, তখনও দেশের মানুষ মেনে নিয়েছে। আশা করছি, দেশের কল্যাণে আজকের সংক্ষিপ্ত সমাবেশ জনগণ মেনে নিয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন