ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ এএম
-
ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা একটি চুক্তি করতে আগ্রহী এবং আমি মনে করি সেটা ভালো কথা। আমিও চুক্তি করতে পছন্দ করি’—ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি পুনরায় চালুর প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়ে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সাফ জানিয়ে দেন যে তিনি ইরানের এই চুক্তি প্রত্যাখ্যান করছেন।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করা হলে মাত্র সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং স্বাভাবিক সামুদ্রিক চলাচল শুরু করা সম্ভব।
তেহরানের এই প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর থেকে নৌ অবরোধ ও তেল বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেয় এবং যুদ্ধবিরতি মেনে চলে, তবে ইরান সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেবে এবং পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু করবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলাউদ্দিন
ঠিকানা: ৩৭/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন