লন্ডন গেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০২:৪৪ এএম
-
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি।
বিএনপি সূত্রে জানা গেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জরুরি ভিত্তিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে লন্ডনে ডেকেছেন। যদিও কী কারণে তাকে সেখানে ডাকা হয়েছে, তা জানা যায়নি।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, উনি (সালাহ উদ্দিন আহমদ) দেশের বাইরে আছেন। তবে কোন দেশে গেছেন, তা সঠিক জানি না।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন