লঞ্চে অসুস্থ্য যাত্রীকে উদ্ধার করলো কোস্টগার্ড
- স্টাফ রিপোর্টার
- প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৬:২২ পিএম
-
কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ যাত্রীকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।
সোমবার ১৯ অক্টোবর সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৮ অক্টোবর ভোলা থেকে ঢাকাগামী “এমভি কর্ণফুলী-১৩” লঞ্চটি রাত সাড়ে ১১ টায় চাঁদপুর, আনন্দ বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে একজন যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় উক্ত ব্যক্তির সাথে থাকা তার ভাই কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ‘১৬১১১’-এ কল করে সহায়তা চান।
সংবাদ পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিকেল টিম দ্রুত উক্ত লঞ্চে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কোস্ট গার্ডের বোটযোগে তাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে আনা হয় এবং কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সিএনজি যোগে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আলাউদ্দিন
ঠিকানা: ৩৭/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন