অতিরিক্ত ডিআইজির রং মহলে অভিযান
আটক ৮৫
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পিএম
-
রাজধানীরপূর্বাচলে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের মালিকানাধীনএকটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ ৮৫ জনকে আটক করেছেঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদেরমধ্যে ২৬ জন নারীও ৫৯ জন পুরুষ।
ডিবিজানিয়েছে, ওই বাড়িতে নিয়মিতডিজে পার্টির আয়োজন করা হতো। অনলাইনেবিজ্ঞাপন দিয়ে এসব পার্টিতেলোকজনকে আমন্ত্রণ জানানো হতো। অভিযানে সেখানথেকে পাঁচ বোতল মদও বিপুল পরিমাণ সিনথেটিক মাদক জব্দ করাহয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিষয়টিনিশ্চিত করেন ডিবির অতিরিক্তকমিশনার শফিকুল ইসলাম।
শফিকুলইসলাম জানান, পূর্বাচলের ওই বাড়িতে থেকে৮৫ জনকে আটক করাহয়েছে। তাদের মধ্যে ২৬ জন নারী।অভিযানে পাঁচ বোতল মদও সিনথেটিক মাদক জব্দ করাহয়েছে।
ডিবিরঅতিরিক্ত কমিশনার আরও জানান, বাড়িটিরমালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। তিনিবাড়িটি ভাড়া দিয়েছিলেন। ভাড়াটিয়ারাসেখানে ডিজে পার্টির আয়োজনকরতেন এবং এসব আয়োজনেরজন্য অনলাইনে বিজ্ঞাপন প্রচার করতেন।
ডিবিসূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকেওই বাড়িতে অভিযান শুরু করে ডিবি।মঙ্গলবার বিকেল পর্যন্ত অভিযান চলে।
তবে, আটকদের বিরুদ্ধে কী ধরনের আইনগতব্যবস্থা নেওয়া হচ্ছে এবং উদ্ধার করাসিনথেটিক মাদকের ধরণ ও পরিমাণসম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এখনোবিস্তারিত জানানো হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মো. আলাউদ্দিন
ঠিকানা: ৩৭/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন