মানিলন্ডারিংয়ের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা
- বিশেষ প্রতিনিধি
- প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ পিএম
-
মানিলন্ডারিংয়ের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমারআগরওয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায়তাকে বনানী থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন ঢাকামহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন খান।
তিনি বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি মানিলন্ডারিংমামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগেআওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমারআগরওয়ালকে গ্রেপ্তার করেছিল তখনকার র্যাব। সেদিন মধ্যরাতে গুলশানেডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয় ঘিরে অভিযান চালায় র্যাব।
পরে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার বাড্ডায় হৃদয় আহমেদ নামে এককিশোরকে হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদওকরে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মো. আলাউদ্দিন
ঠিকানা: ৩৭/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন