হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১২৭০
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম
-
দেশেহামের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়েরয়েছে। গত ২৪ ঘণ্টায়হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত হয়েছে১২৭০ জন। বুধবার স্বাস্থ্যঅধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানোহয়।
প্রতিবেদনেবলা হয়, গত ২৪ঘণ্টায় ঢাকা বিভাগে হামেরউপসর্গ নিয়ে ছয়জন, সিলেটবিভাগে একজন, চট্টগ্রামে দুইজন, খুলনা একজন ও রংপুরেদুইজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্যঅধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত১৫ মার্চ থেকে দেশে হামও হামের উপসর্গে এ পর্যন্ত মোটমৃতের সংখ্যা বেড়ে হয়েছে একহাজার ৭৬। এর মধ্যেনিশ্চিত হামে ১০১ জনও হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জনেরমৃত্যু হয়েছে।
প্রতিবেদনেআরো বলা হয়, গত২৪ ঘণ্টায় এক হাজার ১৫৭জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোটসন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৩হাজার ৪৪৯ জনে। এছাড়াওগত ২৪ ঘণ্টায় নিশ্চিতহামে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। এনিয়ে এ পর্যন্ত নিশ্চিতহামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১জনে।
গত১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্নহাসপাতালে হাম সন্দেহে একলাখ ৬২ হাজার ৪৮জন রোগী ভর্তি হয়েছেন।একই সময়ে হাসপাতাল থেকেসুস্থ হয়ে বাড়ি ফিরেছেনএক লাখ ৫৫ হাজার৬১২ জন।
সম্পাদক ও প্রকাশক: মো. আলাউদ্দিন
ঠিকানা: ৩৭/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন