আবুল বারাকাতের অবৈধ সম্পদ জব্দ
- স্টাফ রিপোর্টার
- প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম
-
জনতাব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের নামেথাকা দু’টি ফ্ল্যাটসহ৪৯ লাখ ৬১ হাজার৩৮৪ টাকার স্থাবর সম্পদ জব্দ করার আদেশদিয়েছেন আদালত। একই সঙ্গে তার২৯ লাখ টাকা মূল্যেরগাড়ি ও ব্যাংক হিসাবঅবরুদ্ধ করা হয়েছে। বুধবার ঢাকামহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরেরআদালত এ আদেশ দেন।
জব্দহওয়া সম্পদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকআবাসন প্রকল্পে বিনিয়োগ করা আড়াই লাখটাকা ও মোহাম্মদপুর ওধানমণ্ডিতে থাকা পৃথক দু’টি ফ্ল্যাট রয়েছে।এ ছাড়া তার নামেথাকা ২৯ লাখ টাকামূল্যের গাড়িসহ ব্যাংক হিসাবে থাকা অর্থ অবরুদ্ধকরা হয়েছে।
এদিনতার স্থাবর ও অস্থাবর সম্পদজব্দ ও অবরুদ্ধ চেয়েআবেদন করেন দুদকের সহকারীপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তামোহাম্মদ শাহজাহান মিরাজ। ওই আবেদনে তিনিউল্লেখ করেন, ড. আবুল বারকাতেরবিরুদ্ধে বিভিন্ন কোম্পানিকে অবৈধভাবে ঋণ প্রদানপূর্বক জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট ড. আবুল বারকাতেরনিজ নামে ৪৯ লাখ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবরসম্পদ এবং তিন কোটি৫০ লাখ ৩১ হাজারটাকা ও ১০ হাজার২৫০ মার্কিন ডলারের অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়।বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যমতে জানা যায়, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি তার স্থাবর-অস্থাবরসম্পদগুলো বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন।
অভিযোগনিষ্পত্তির পূর্বে অর্জিত অবৈধ সম্পত্তিসমূহ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর/বিক্রি হয়ে গেলে রাষ্ট্রেরসমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। এজন্য অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির নামে থাকা সম্পত্তিগুলোমানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর১৪ ধারা ও দুর্নীতিদমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি১৮-এর বিধান অনুযায়ীঅবিলম্বে জব্দ ও অবরুদ্ধকরা আবশ্যক।
উল্লেখ্য, ২০২৫ সালের ১০ জুলাই ঢাকারধানমন্ডির বাসা থেকে দুর্নীতিদমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেপ্তারহন তিনি। পরবর্তীতে দুদকের মামলায় জামিন পেলে তাকে জুলাইআন্দোলনকেন্দ্রিক ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে এইমামলায় জামিন পেয়ে তিনি কারামুক্তহন।
সম্পাদক ও প্রকাশক: মো. আলাউদ্দিন
ঠিকানা: ৩৭/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন